ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

শ্রীবরদীতে হাতির পায়ে পিষ্ট হয়ে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শেরপুর : নিহত কন্টেন্ট ক্রিয়েটর ফারুক হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (২৮) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। ১৫ ডিসেম্বর, সোমবার বিকালে উপজেলার বালিজুরী ইউনিয়নের সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বন্যহাতির একটি দল বালিজুরী এলাকায় অবস্থান নিয়েছে। বন্যাহাতির এ দল দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে গারো পাহাড়ে। আজ বিকালে হাতির দল দেখতে পাহাড়ে উঠে লোকজন। এ সময় ফারুক হোসেন ভিডিও করতে হাতির বেশ কাছে চলে যায়।

ভিডিও বানানোর একপর্যায়ে ফারুক হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফারুক হোসেনের ফেইসবুক আইডিতে দেখা যায়, গারো পাহাড়ের হাতি নিয়ে তার বানানো বেশ কিছু ভিডিও ক্লিপ রয়েছে। সে নিয়মিতই হাতির ভিডিও বানাতো।

বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে  বলেন, মানুষ যাতে হাতির কাছে না যায় এবং ডিস্টার্ব না করে সবসময় এ বিষয়ে জনসাধারণকে নিরুৎসাহিত করে থাকি।  কিন্তু জনসাধারণ বিষয়টিকে আমলে নেন না। ফলে প্রতি বছরই এরকম দুর্ঘটনা ঘটেই চলছে। আসলে হাতিকে বন জঙ্গলে হাতির মত করেই নিরাপদে চলাফেরা করতে দেওয়া উচিত। সাধারণত হাতিকে ডিস্টার্ব করা না হলে সে মানুষের উপর বিরক্ত হয় না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ এ প্রতিবেদককে বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত ব্যক্তির পরিবারকে সহযোগিতা প্রদান করা হবে। আপাতত সীমান্ত সড়ক দিয়ে জনসাধারণের চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

শ্রীবরদীতে হাতির পায়ে পিষ্ট হয়ে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

আপডেট সময় ১১:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫