ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এডিজি দিলু আরা বেগম আর নেই

ডাক্তার দিলু আরা বেগম

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাক্তার দিলু আরা বেগম আর নেই। ২ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডাক্তার দিলু আরা বেগম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের মৌলভীবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ইসলামপুর উপজেলায় তিনিই প্রথম নারী এমবিবিএস চিকিৎসক, যা তৎকালীন সমাজবাস্তবতায় তার জন্মস্থান ইসলামপুর উপজেলা ও এর আশপাশের আরও বহু জনপদের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ বা চিকিৎসার মত সৎ পেশাকে বেছে নিতে অনুপ্রাণিত করেছে। চিকিৎসকের পেশাগত জীবনের পাশাপাশি ডাক্তার দিলু আরা বেগম সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন।

এদিকে ডাক্তার দিলু আরা বেগমের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মো. আবু জাফরসহ অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী শোকাভিভূত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাক্তার এ.বি.এম আবু হানিফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব কথা বলা হয়।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এডিজি দিলু আরা বেগম আর নেই

আপডেট সময় ১১:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫