ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

তারা ঘি চায়, আমরা গণতন্ত্র চাই : এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ : জনসভায় বক্তব্য রাখেন সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, তারা ঘি চায়। আর আমরা গণতন্ত্র চাই। তাদের নাকি লাগবেই ঘি, লাগবেই। কিন্তু আমাদের ঘি লাগবে না। আমাদের দরকার গণতন্ত্র। ভোটের অধিকার ফিরে পাওয়া দরকার। সব বিষয়ে ছাড় দিয়েছি। আমাদের নিয়ে যারা প্রতিনিয়ত সমালোচনা করছেন তাদেরও ছাড় দিচ্ছি। কিন্তু নির্বাচন নিয়ে আর ছাড় নয়।

৯ নভেম্বর, রবিবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত জামায়াতকে ইঙ্গিত করে আরও বলেন, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচার কার্য শুরু হবে। কিন্তু আপনারা ১১ নভেম্বর, মঙ্গলবার কিসের জন্য ঢাকায় লোক সমাগম করছেন। আসলে আপনারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলছেন। কারণ আপনারা ১৯৯৬ সালে এক সঙ্গে ছিলেন।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খানের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার, সহ-সভাপতি মোকাম্মেল হক, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া প্রমুখ।

জনসভায় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

তারা ঘি চায়, আমরা গণতন্ত্র চাই : এম রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ১০:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫