ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ৫ নভেম্বর, বুধবার অধিপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) রাজা মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল স্থায়ী নাগরিকেরা উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে।

বেতনস্কেল ও বয়স : ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)। আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শর্তাবলী : আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০ মি.) এবং শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মি.)।

আবেদন ফি পরিশোধসহ সমস্ত নির্দেশনা ও ফরম পূরণ অনলাইনে (http://dpe.teletalk.com.bd) সম্পন্ন করতে হবে। ১১২ টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে দিতে হবে। ফি পরিশোধের পর আবেদন চূড়ান্তভাবে গৃহিত হবে। পরবর্তীতে SMS-এর মাধ্যমে পাঠানো প্রবেশপত্র ডাউনলোডের লিংক ব্যবহার করে আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া ও শর্তাবলী : নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে। চাকরিতে বদলি সীমিত থাকবে। ধুমপান বা মাদকাসক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না। নির্বাচিত প্রার্থীকে সত্যায়িত কাগজপত্রসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রে ভুয়া বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা বাতিল হবে এবং প্রার্থীকে আইনগত ব্যবস্থা আওতায় আনা হবে।

বিশেষ নির্দেশনা : বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যে কোন একটিতে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা অনুযায়ী প্রার্থিতা বিবেচিত হবে।শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।

যোগাযোগ ও সহায়তা : সহযোগিতা প্রয়োজন হলে ই-মেইল (vas.query@teletalk.com.bd) বা টেলিটক কাস্টমার কেয়ার ১২১-এ যোগাযোগ করা যাবে।

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ

প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় ০৯:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫