ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

মাদারগঞ্জ : ঝিনাই নদের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ি ঘাটে নিখোঁজ শিশুদের উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস ও গ্রামবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে। ৩১ অক্টোবর, শুক্রবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ি ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মাদারগঞ্জ : ঝিনাই নদের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ি ঘাটে নিখোঁজ শিশুদের উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস ও গ্রাসবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

সন্ধ্যায় জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল নদ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। নিহতরা হল- সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছায়েবা আক্তার (১২), উপজেলার চর ভাটিয়ানী মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮) ও একই এলাকার প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন (৭)। নিখোঁজ দুই শিশুর পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, ৩১ অক্টোবর বিকালে ছয় শিশু একসঙ্গে নদের পানিতে গোসল করতে নামে। তাদের মধ্যে ইয়াসিন (৭) নামের একটি শিশু তীরে উঠতে পারলেও বাকি পাঁচজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

আপডেট সময় ১১:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫