ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

নৌকাডুবিতে নিখোঁজ কন্যাশিশুর মরদেহ উদ্ধার

সরিষাবাড়ী : ঝিনাই নদে নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ উদ্ধারের সময় পাড়ে ভিড় করেন তার স্বজন ও এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘন্টা পর ছয় বছরের কন্যাশিশু শোভা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা।

৬ সেপ্টেম্বর, শনিবার রাত ১২টার দিকে উপজেলার বড়বাড়ীয়া রেলিব্রিজ বাবলু মেম্বারের বাড়ির কাছে ঝিনাই নদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিশু শোভা আক্তারের মরদেহ উদ্ধারের পর তার স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। এর আগে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে ৬ সেপ্টেম্বর সকাল থেকে অনুসন্ধান অভিযান চালায় ঘটনাস্থল ও এর আশপাশে। দিনভর চেষ্টা চালিয়ে শিশুটির সন্ধান না পেয়ে পেয়ে সন্ধ্যায় অনুসন্ধান অভিযান স্থগিত করেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর, শুক্রবার নৌকা বাইচ দেখে মোর্শেদা বেগম ও তার মেয়ে শোভা আক্তার বাড়ি ফেরার জন্য খেয়াঘাটে যান। খেয়াঘাটের মাঝি না থাকায় নৌকার যাত্রীরাই নৌকা পারাপার করছিলেন। এ সময় নদের মাঝপথে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। তখন স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও মোর্শেদা বেগম পানিতে ডুবে মারা যান। সেই সঙ্গে পানিতে পড়ে তার মেয়ে শোভা আক্তার নিখোঁজ হয়।

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

নৌকাডুবিতে নিখোঁজ কন্যাশিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫