ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত
ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে

মেলান্দহে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

মেলান্দহ : ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিমেলান্দহে বিএনপির বিজয় মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট, মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলা বিএনপির ও পৌর বিএনপির এবং হাজরাবাড়ী পৌর শাখা এ বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বিজয় মিছিলটি উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে দলটি। মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আইনজীবি মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আজ ৫ আগস্ট আওয়ামী ফ্যাসীবাদের পতন ও ছাত্র- জনতার বিজয়ের এক বছর পূর্তি হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচার সরকারের পতনের মধ্যে দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা ২০২৪ সালের ৫ আগস্ট এক নতুন বাংলাদেশ খোঁজে পেয়েছি। এই দেশকে নতুন করে গড়তে হবে। তাই আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারিতে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই। আমরা চাই বাংলাদেশে নির্বাচিত সরকার। যারা নানান অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি নির্বাচন বুঝে না। তারা ব্যালটের মাধ্যমে দ্রুত নির্বাচন চায়।

সমাবেশে হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. তালাদ মাহমুদ ও মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দের যৌথ সঞালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল কবীর মনজু।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সদস্য সচিব সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার দুটি পৌরসভা, ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন। সমাবেশে শেষে ২৪ এর গণ-অভ্যুত্থানে মেলান্দহের চারজন বীর শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা সামগ্রী প্রদান করেন মোস্তাফিজুর রহমান বাবুল।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে

মেলান্দহে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

আপডেট সময় ১১:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫