ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

হামলাকারীদের বিচারের দাবিতে পাথালিয়ায় মানববন্ধন

জামালপুর : হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের পাথালিয়া বকুলতলা এলাকার ব্যবসায়ী মো. হীরা ও তার সহযোগী আনন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা ও কুপিয়ে আহত করার ঘটনায় প্রতিপক্ষ জাকির হোসেনসহ জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

৩১ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জামালপুরে শহরের পাথালিয়া বকুলতলা মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী্। বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি পেশ করেন তারা। মানবন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় এলাকাবাসী আরিফ হোসেন বাহাজ, আহত মঈন উদ্দিনের স্ত্রী সুমি আক্তার, এলাকাবাসী রাহাত প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৩০ জুলাই, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাথালিয়া বকুলতলা মোড়ে আখলাক শেখের ছেলে মো. হীরার দোকানে নামাবাড়ি এলাকার মৃত মশর শেখের ছেলে মো. বিপুল, মো. জাকির হোসেন, মো. মিঠু, মো. সুমন, মো. রফিকুল ইসলাম ও মো. ইউসুফ সন্ত্রাসী হামলা চালায়। হামলায় কয়েকজন গুরুতর আহত হয়। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে ওই ঘটনার সময় থানায় গ্রেপ্তার গ্রেপ্তার ওই গ্রামের মৃত আলফাজ শেখের ছেলে মো. ময়েন উদ্দিন দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ কোন প্রকার তদন্ত না করে উল্টো তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়া যায়। এ ঘটনা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে নিরীহ ব্যক্তিকে ছেড়ে দেয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

হামলাকারীদের বিচারের দাবিতে পাথালিয়ায় মানববন্ধন

আপডেট সময় ০৩:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫