ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

শেরপুরে তুলা চাষীদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ

শেরপুর :  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ মওসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ করেছেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

১৫ জুলাই, মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ জোনের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এতে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসলিমা খানম নীলু, কৃষক হানিফ উদ্দিন, সেলিম মিয়া, মুখলেছুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে আমাদেরকে বর্তমানের চেয়ে অন্তত পাঁচগুণ তুলা চাষ বৃদ্ধি করতে হবে। এতে আমাদের বৈদিশিক মূদ্রা যেমন সাশ্রয় হবে তেমনি সুতা তৈরিতে নিজস্ব যোগান বা নির্ভরতা বাড়বে। আমরা কখনোই চাই না যে, আমাদের কোন কৃষক ভাইয়ের একটি ফসল কোনো তথ্য বা জ্ঞানের অভাবে নষ্ট হয়ে যাক। তাই চাষাবাদে কোনো ধরনের সমস্যা তৈরি হলে কৃষক ভাইদের সবসময় প্রান্তিক পর্যায়ে থাকা কৃষি বিভাগের প্রতিনিধির সাথে যোগাযোগ রক্ষা করে সমস্যার সমাধান করতে হবে। আমরা সবসময় আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছি এবং প্রস্তুত রয়েছি।

শেরপুর : তুলা চাষীদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, আমরা ১৮ কোটি মানুষ সম্মানিত কৃষক ভাইদের প্রতি কৃতজ্ঞ। কারণ স্বাধীনতার পরে আমরা সাত কোটি বাঙালি ছিলাম, তখন কিন্তু আমাদের খাদ্যের অনেক ঘাটতি ছিল। কিন্তু এখন ১৮ কোটি মানুষ। কোথাও কিন্তু খাদ্যের কোন ঘাটতি নেই। এই ১৮ কোটি মানুষের খাদ্যের যোগান কিন্তু আপনাদের মাধ্যমেই একটি সরকার দিচ্ছে। তবে বস্ত্রের চাহিদার জন্য আমাদের কিন্তু আমদানী নির্ভর হতে হচ্ছে। তাই আমদানী নির্ভরতা কমাতে আমাদেরকে তুলা চাষের প্রতি আরো আন্তরিক হতে হবে। এটি কম পরিশ্রমে লাভজনক একটি ফসল হতে পারে চাষী ভাইদের জন্য। আর তুলা চাষে আপনাদেরকে উদ্বুদ্ধ করতেই আজকের এই প্রণোদনা।

আলোচনা শেষে ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে তুলা চাষের জন্য বিনামূল্যে বীজ, সার, বালাইনাশকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শেরপুরে তুলা চাষীদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ

আপডেট সময় ০৮:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫