ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

দেওয়ানগঞ্জে একটি সড়ক নির্মাণে দুর্ভোগ কমেছে হাজারো মানুষের

দেওয়ানগঞ্জ : নির্মাণ করা হয়েছে বাহাদুরাবাদ ইউপির দপরপাড়া গ্রামের একটি সড়ক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণে বদলে গেছে প্রায় কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থার চিত্র।উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দপরপাড়া গ্রামের হোসেন আলীর বাড়ি থেকে সাত ভাইয়ের বাড়ি পর্যন্ত সারে তিন কিলোমিটার একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

স্বাধীনতার পর থেকে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি নির্মাণের। তবে দেরিতে হলেও এটি বাস্তবায়নের ফলে স্থানীয়রা তাদের হাট-বাজার শিক্ষা প্রতিষ্ঠানে অল্প সময়ে যাতায়াতের সুফল ভোগ করতে পারবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সড়কটি।

জানা গেছে, সড়কটি বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের সিংগীরডোবা, বগারচর ইউনিয়নের বগারচর গ্রাম, দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের দপরপাড়া, ঘারিরপাড়া, আকন্দপাড়া, কলা কান্দা এই ছয়টি গ্রামের মানুষ এই সড়কে প্রতিদিন যাতায়াত করেন। দীর্ঘদিন সড়কটি না থাকায় প্রায় ১০ হাজার মানুষ চলাচলে দুর্ভোগ পোহান। ছয়০টি গ্রামের মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ থেকে রক্ষা করতে ইউপি চেয়ারম্যান শাজাহান আলী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের (টিআর কাবিখা) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ১০ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করেন।

দপরপাড়া গ্রামের কৃষক ফকির আলী বলেন, আমাদের যাতায়াতের রাস্তা না থাকায় হাট-বাজার করতে পারতাম না। বর্ষা মৌসুমে নৌকায় যাতায়াত করতে হত। ধান, পাট ঘরে তুলতে খুব সমস্যা হত। নতুন এই সড়কটি হওয়াতে আমাদের চলাচলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। একই গ্রামের হাজি বাচ্চু মিয়া বলেন, স্বাধীনতার পর থেকেই এই সড়কটি করার দাবি জানিয়ে আসছি। কিন্তু কারও আমলেই হয়নি। এ বছর আমাদের চেয়ারম্যান কাজটি করে দিয়েছে।

বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাজাহান আলী এ প্রতিবেদকবে বলেন, এই সড়কটি খুব প্রয়োজন। কয়েকটি গ্রামের মানুষ য়াতায়াতে চরম দুর্ভোগ পোহায়ে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (টিআর কাবিখা) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ১০ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে।
কাজটি হওয়াতে এলাকাবাসী এই সড়কের সুফল ভোগ করছে।

বাহাদুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দপরপাড়া গ্রামের হোসেন আলীর বাড়ি থেকে সাত ভাইয়ের বাড়ি পর্যন্ত সারে তিন কিলোমিটার একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

দেওয়ানগঞ্জে একটি সড়ক নির্মাণে দুর্ভোগ কমেছে হাজারো মানুষের

আপডেট সময় ০৫:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫