ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা

মার্কিন নিয়ন্ত্রকরা ২১ এপ্রিল সোমবার উবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। উবার ‘ওয়ান’ সাবস্ক্রিপশন পরিষেবায় প্রচারমূলক সঞ্চয় সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে। এমনকি তাদের সম্মতি ছাড়াই সাইন আপ করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এক আইনি অভিযোগে যুক্তি দিয়ে বলেছে, ‘সান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানিটি উবার ‘ওয়ানে’ কৌশল ব্যবহার করে অনলাইন ক্রেতাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার আইন লঙ্ঘন করেছে।’

এফটিসির চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন মামলাটি দায়ের করার ঘোষণা দিয়ে এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমেরিকানরা অবাঞ্ছিত সাবস্ক্রিপশনের জন্য সাইন আপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। যা বাতিল করা অসম্ভব বলে মনে হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা অভিযোগ করছি, ‘উবার কেবল গ্রাহকদের তাদের সাবস্ক্রিপশন সম্পর্কে প্রতারণা করেনি, বরং গ্রাহকদের জন্য বাতিল করাও অযৌক্তিকভাবে কঠিন করে তুলেছে।’

উবার ওয়ান গ্রাহকরা উবার ‘ইটস পরিষেবা’ ব্যবহার করে রাইড বা খাবার ডেলিভারিতে ছাড় পেয়ে থাকেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবস্ক্রিপশনের জন্য সাধারণত প্রতি মাসে প্রায় ১০ ডলার খরচ হয়। উবার মানুষকে মাসিক ২৫ ডলার সঞ্চয়ের প্রতিশ্রুতি দিয়ে সাইন আপ করতে প্রলুব্ধ করেছিল। কিন্তু সাবস্ক্রিপশন ফি-তে তা প্রযোজ্য ছিল না।

এফটিসির আইনজীবীরা যুক্তি দিয়েছেন বলেছেন, উবারের মাসিক সঞ্চয়ের প্রতিশ্রুতি বিভ্রান্তিকর এবং কোম্পানি ব্যবহারকারীদের জন্য উবার ‘ওয়ান’ সাবস্ক্রিপশন বন্ধ করা কঠিন করে তুলেছে। যদিও তারা বলেছে যে তারা সহজেই ‘যেকোনো সময় বাতিল’ করতে পারে।

উবার সম্মতি ছাড়াই কাউকে সাইন আপ করার বিষয়টি অস্বীকার করেছে এবং বলেছে বেশির ভাগ সাবস্ক্রিপশন বাতিল করতে অ্যাপটিতে ২০ সেকেন্ডেরও কম সময় লাগে।

উবারের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা হতাশ যে এফটিসি এই পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওই মুখপাত্র আরো বলেন, উবার ‘আস্থাশীল যে আদালত আমরা ইতোমধ্যে যা জানি তার সাথে একমত হবে। উবার ওয়ানের সাইন-আপ এবং বাতিলকরণ প্রক্রিয়াগুলো স্পষ্ট, সহজ এবং আইন মেনে করে হচ্ছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা

আপডেট সময় ১০:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫