ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৩

পাকিস্তানের সিন্ধু প্রদেশের পার্বত্য অঞ্চলে রাস্তা থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ এপ্রিল সোমবার রাতে সিন্ধু প্রদেশের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

জামশোরোর ডেপুটি কমিশনার (ডিসি) গজনফর কাদরি জানান, যাত্রীরা বেলুচিস্তান থেকে বাদিনে ফিরছিলেন এবং তাদের বেশিরভাগই কোহলি সম্প্রদায়ের সদস্য। জামশোরো জেলার থানা বুলা খানের তাউং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরো জানান, মনে হচ্ছে গাড়ির ‘ব্রেক ফেইল’ করেছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। এই কর্মকর্তা আরো বলেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে এবং আহতদের কয়েকজনকে নিকটবর্তী একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে সিন্ধু প্রদেশের শেহয়ান শহরে একদিনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রী বোঝাই দুটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ১৬ জন নিহত হয়। আহত হয় আরো ৪৫ জন।

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৩

আপডেট সময় ১০:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫