ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা ইসলামপুরে শীতার্তদের শীতবস্ত্র দিল রেডক্রিসেন্ট মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল, ঝুঁকিতে কৃষি আবাদ জামালপুরে প্রজনন স্বাস্থসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মঙ্গোলিয়ায় টিক-বাহিত রোগে আক্রান্ত ৪৪ জন

ন্যাশনাল সেন্টার ফর কমিউনিকেবল ডিজিজেস (এনসিসিডি) ১৮ এপ্রিল শুক্রবার জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে মঙ্গোলিয়ায় মানুষের মধ্যে টিক-বাহিত রোগে কমপক্ষে ৪৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

উলানবাটোর থেকে এএফপি এ খবর জানায়।

এনসিসিডি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমানে, আক্রান্তদের মধ্যে পাঁচজনকে দেশের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বসন্তকালে মঙ্গোলিয়ায় টিক-বাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়।

টিক-বাহিত এনসেফালাইটিস ভাইরাস (টিবিইভি) একটি জুনোটিক এজেন্ট (প্রাকৃতিকভাবে প্রাণী ও মানুষের মধ্যে সংক্রামক রোগবাহী যেকোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী, অথবা অন্যান্য জৈবিক সত্তা) যা মানুষের মধ্যে গুরুতর এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহজনিত রোগ সৃষ্টি করে। সংক্রমিত টিকের কামড়ের মাধ্যমে এসব রোগ ছড়ায়।

জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, বমি বমি ভাব এবং মেনিনজাইটিস, এনসেফালাইটিস মস্তিষ্কের প্রদাহ জনিত জটিলতা দেখা দেয়।

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ

মঙ্গোলিয়ায় টিক-বাহিত রোগে আক্রান্ত ৪৪ জন

আপডেট সময় ০৯:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫