ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন : আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের (২০২৬) জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যে যাই বলুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের জুনের পরে সাধারণ নির্বাচনে যাবে না।’

১৬ এপ্রিল বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিদের বৈঠক শেষে ড. আসিফ নজরুল যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এ সময় আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার বিএনপির মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।

সংস্কার বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক এ কথা উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের হৃদ্যতাপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলেও আইন উপদেষ্টা জানান।

বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, ‘এই বৈঠকে খোলামেলা আলোচনা চলাকালে উনাদের (বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের) হ্যাপি মনে হয়েছে। অনেক বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তারা সন্তুষ্ট বলেই মনে হয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে ড. আসিফ নজরুল দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের কালবিলম্বের বিন্দুমাত্র ইচ্ছা নেই। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের (২০২৬) জুন মাসের কথা বলা হলেও এর মানে এটা নয় যে এ বছরের ডিসেম্বরে নির্বাচন হবে না। আমরা বলেছি, উল্লিখিত সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে।’

নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। দেড় ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক চলে। দুপুর ২টার দিকে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা যমুনা থেকে বের হয়ে আসেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার এসময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন : আসিফ নজরুল

আপডেট সময় ০৯:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫