ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

সরিষাবাড়ীতে সালাম তালুকদার স্মরণে নাইট ক্রিকেট টুর্নামেন্ট

সরিষাবাড়ী : চ্যাম্পিয়ন হয় পিংনা স্পোর্টিং ক্লাব। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মরণে সেমি-সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার রাতে উপজেলার পিংনা ইউনিয়নের ৪৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে পিংনা স্পোর্টিং ক্লাব।

জমকালো আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। আয়োজক কমিটি জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও মোবাইলের আসক্তি থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়াচর্চার মনোযোগী ও আগ্রহী করে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সন্ধা থেকেই নানা বয়সী ক্রিকেটপ্রেমীরা এ খেলা দেখতে আসেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন তারা।

সরিষাবাড়ী : ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। আর শিরোপা নির্ধারণী চূড়ান্ত খেলায় পিংনা স্পোর্টিং ক্লাব ও ফুলদহপাড়া আদর্শ একাদশ দল অংশ নেয়। এতে পিংনা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া প্রতি খেলোয়াড়কে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী লেকু, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জিয়া মিয়া, যুবদল নেতা সাখাওয়াত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল মিয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

সরিষাবাড়ীতে সালাম তালুকদার স্মরণে নাইট ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট সময় ০৫:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫