ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

সরিষাবাড়ী : গুরুতর আহত বৃদ্ধ সুরুজ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃদ্ধ বাবা সুরুজ মিয়াকে (৭০) পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। ৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম।
পরে আহত অবস্থায় ওই বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন ও জগলুর মধ্যে গাছের ডাল নিয়ে কথা-কাটাকাটি বাঁধে। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি বাঁধে। এ সময় বৃদ্ধ সুরুজ মিয়া দুই ভাইয়ের ঝগড়া ফিরাতে গেলে বড় ছেলে মোয়াজ্জেম হোসেন লাঠি দিয়ে এলোপাতাড়ি মেরে বৃদ্ধ বাবা সুরুজ মিয়ার পা ভেঙে দেন।
এরই প্রতিবাদে সুরুজ মিয়ার ছোট ছেলে জগলু রাগে-ক্ষোভে তার বড় ভাই মোয়াজ্জেম হোসেনকে বটি দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে বৃদ্ধ সুরুজ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে মোয়াজ্জেম হোসেন সরিষাবাড়ী উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তার নিজ বাড়িতে অবস্থান করছেন।
মোয়াজ্জেম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বাবার পা-কিভাবে ভাঙছে সেটা আমি জানি না। তবে দুই ভাইয়ের মারামারির সময় হয়ত পড়ে গিয়ে ভাঙতে পাড়ে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সাহা ৪ এপ্রিল শুক্রবার বিকালে এ প্রতিবেদককে বলেন, বৃদ্ধ সুরুজ মিয়াকে মারধর করে পা ভেঙে দেওয়ার ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিষাবাড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৩:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫