ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

লাউচাপড়া বিনোদন কেন্দ্রে মাদকবিরোধী প্রচারণায় ওসি শাকের আহমেদ

বকশীগঞ্জ : লাউচাপড়া বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের নিয়ে মাদকবিরোধী প্রচারণা চালান ওসি খন্দকার শাকের আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

ঈদের ছুটিকে অন্যরকমভাবে কাজে লাগাচ্ছেন জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

সবাই যখন ঈদের ছুটিতে পরিবার নিয়ে ব্যস্ত তখন জনসচেতনতার বার্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওসি খন্দকার শাকের আহমেদ। এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া বিনোদন কেন্দ্র।

ছুটি পেলেই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বিশেষ করে দুই ঈদে পর্যটকদের ঢল নামে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে। এবারের ঈদেও এই বিনোদন কেন্দ্রে ঢল নেমেছে দর্শনার্থীদের। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

ঈদের ছুটিতে ঘুরতে আসা দর্শনার্থীদের নিয়ে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে মাদকবিরোধী জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে দিচ্ছেন নানান ধরনের ইতিবাচক উপদেশ। এসময় মাদকের কুফল ও এর বহুমাত্রিক সমস্যার কথা তুলে ধরছেন দর্শনার্থীদের কাছে। ওসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লাউচাপড়ায় ঘুরতে আসা দর্শনার্থীরা।

কয়েকজন দর্শনার্থী জানান, এখানে ঘুরতে এসেছি মজা ও আনন্দ নেয়ার জন্য কিন্তু মাদকের কুফল সম্পর্কে জেনে খুবই ভাল লেগেছে। নিশ্চিতভাবে এটি একটি ভাল ও ব্যতিক্রমী উদ্যোগ।

তারা মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন ক্যাম্পেইন অব্যাহত রাখার দাবি জানান।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লাউচাপড়া বিনোদন কেন্দ্রটিতে সাধারণত ঈদের ছুটিতে লোকে লোকারণ্য থাকে। বিশেষ করে কিশোর-যুবকরাই বেশি আসে এখানে। তাই সুযোগটি কাজে লাগিয়ে দর্শনার্থীদের টার্গেট করে মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতেই ক্যাম্পেইন করছি।

যুব সমাজকে রক্ষা করতে হলে যেকোন মূল্যে তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। আর সে বার্তাটিই দিয়েছি আগত দর্শনার্থীদের। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

লাউচাপড়া বিনোদন কেন্দ্রে মাদকবিরোধী প্রচারণায় ওসি শাকের আহমেদ

আপডেট সময় ০৯:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫