ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭ বছরে দেশকে আওয়ামী লীগের সম্পদে পরিণত করা হয় : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, জনগণের নির্বাচিত সরকার এখনও প্রতিষ্ঠা করতে পারে নাই। আমরা জানি ১৭ বছরে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়। প্রশাসনকে দলীয় করণ করা হয়। দেশকে আওয়ামী দলীয় সম্পদ হিসেবে পরিনত করা হয়। সকল সমস্যা যদি পর্যায়ক্রমে সমাধান করতে যায়, অনেক লম্বা সময়ের প্রয়োজন। এ জন্যই নির্বাচিত সরকারের নিকট দ্বায়িত্ব অর্পণ করা উচিত।

২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে জেলা যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা মনে করি এই সংকটগুলো সমাধান করতে একটি নির্বাচিত সরকার অতিবিলম্বে প্রয়োজন। আর এ জন্য একটি অবাদ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট দ্বায়িত্ব অর্পণ করে সংস্কারগুলোর দ্বায়িত্ব নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের  প্রতি আহবান জানান।

জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জামালপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিউর রহমান শফি প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতী মোস্তফা কামাল। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও যুবদলের সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

১৭ বছরে দেশকে আওয়ামী লীগের সম্পদে পরিণত করা হয় : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১০:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫