ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ভ্যাটিকান ফিরছেন পোপ

নিউমোনিয়ার আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর পোপ ফ্রান্সিস ২৩ মার্চ রবিবার ভ্যাটিকানে তার বাসভবনে ফিরে যাবেন বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানায়।

তিনি রোমের জেমেলি হাসপাতাল ছেড়ে যাচ্ছেন উল্লেখ করে চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানান, ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চের প্রধান ২২ মার্চ শনিবার বলেন, তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে শুনে তিনি ‘খুব খুশি’।

আলফিয়েরি সতর্ক করেছেন যে, তাকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে। যুবক বয়সে পোপের ফুসফুসের একাংশ অপসারণ করা হয়েছিল।

পোপ ফ্রান্সিসকে বিকেলের দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ভ্যাটিকান জানিয়েছে, দুপুরের ঠিক পরে (গ্রিনিচ মান সময় ১১:০০ টায়) হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ করবেন ও তাদের উদ্দেশ্যে হাত নাড়বেন তিনি। ১৪ ফেব্রুয়ারির পর এটাই হবে জনসমক্ষে তার প্রথম উপস্থিতি।

২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি থেকে চতুর্থবার হাসপাতালে ভর্তি থাকেন পোপ। যা ছিল পোপের মেয়াদকালে সবচেয়ে দীর্ঘতম সময় হাসপাতালে অবস্থান।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ভ্যাটিকান ফিরছেন পোপ

আপডেট সময় ০৯:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫