ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ধর্ষণের প্রতিবাদে জামালপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

জামালপুর : ইসলামী ছাত্র আন্দোল জামালপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

দেশব্যাপী সকল ধর্ষণের ঘটনার বিচারসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ১১ মার্চ মঙ্গলবার বিকাল ৩টার দিকে শহরের দয়াময়ী মোড়ে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা ১১ মার্চ দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও মিডিয়া সম্পাদক খায়রুল কবির। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, অর্থ ও কল্যাণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ।

বক্তারা অবিলম্বে দেশে সম্প্রতি ঘটে যাওয়া সবগুলো ধর্ষণের ঘটনার দ্রুত বিচার-প্রক্রিয়ার দাবি জানান। একই সঙ্গে ধর্ষকের মৃত্যুদণ্ড শাস্তি বিধান রেখে আইন প্রণয়নের অনুরোধ জানান তারা।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ধর্ষণের প্রতিবাদে জামালপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫