ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরা প্রস্তুত’ : চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের  যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়াই’ করতে প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই কথা বলেছে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের পর চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ৫ মার্চ বুধবার একটি পোস্ট দেয়া হয়। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায়, তা সে শুল্ক যুদ্ধ হোক, বা বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য যেকোনো ধরণের যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।’

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানায়।

ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে চীন। একই সিদ্ধান্ত কানাডারও। এছাড়া মেক্সিকো যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে চীনের ওপর আরোপ করা হয়েছে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষার জন্য মার্কিন কৃষি খাদ্যপণ্যে ১৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।

সমস্যা সমাধানে অবিলম্বে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রলায়েরর মুখপাত্র।

এদিকে কানাডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। ওয়াশিংটনের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় স্থানীয় সময় সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে বিঘ্ন ঘটাবে। শুল্ক আরোপ ট্রাম্পের প্রথম মেয়াদের বাণিজ্য চুক্তির লঙ্ঘন বলেও অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরা প্রস্তুত’ : চীন

আপডেট সময় ০৯:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫