ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

মেলান্দহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার পর্যবেক্ষণ

মেলান্দহ : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের নেতৃত্বে বিভিন্ন দোকানে বাজার মনিটরিং। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে দ্রব্যের মান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার পর্যবেক্ষণ করা হয়। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ বাজারের বিভিন্ন দোকানে বাজার পর্যবেক্ষণ করেন মেলান্দহ উপজেলা প্রশাসন।

জানা গেছে, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন নিত্যপণ্য গ্রাহক পর্যায়ে বেশি দামে বিক্রি করে থাকে। চাল, ডাল, তেল, মাছ, মাংস, ফলমূলসহ অন্যান্য নিত্যপণ্য যেন মানুষ সূলভ মূল্যে এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণ করতে পারে এজন্য বাজার পরিদর্শন করে উপজেলা প্রশাসন। এসময় ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তিনটি মামলায় সর্বমোট দুই হাজার ৫০০ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

বাজার পর্যবেক্ষণ কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে আব্দুল মমিন মিয়া নামে একজন ক্রেতা বলেন, বাজার পর্যবেক্ষণ হলে আমাদের জন্য অনেক ভালো। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে যদি এভাবে বাজার পর্যবেক্ষণ করা হয় তাহলে ব্যবসায়ীরা আমাদের থেকে বেশি টাকা নিতে পারবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের নেতৃত্বে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জামালপুর প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মেলান্দহ পৌরসভা কর্মকর্তা ও মেলান্দহ থানার পুলিশসহ আরও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনশীল রাখা, ভেজালমুক্ত পণ্য বিক্রি, শৃঙ্খলার মধ্যে কেনা বেচা করাসহ বিভিন্ন বিষয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতি আহ্ববান জানানো হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মামলায় দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেলান্দহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার পর্যবেক্ষণ

আপডেট সময় ১১:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫