ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সরিষাবাড়ীতে জাতীয় ভোটার দিবস উদ‍যাপিত

সরিষাবাড়ী : জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচঠিডটকম

“তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭ম জাতীয় ভোটার দিবস উদ্যাপিত হয়েছে। ২ মার্চ রবিবার সকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, একাডেমিক সুপারভাইজার এ টি এম রুহুল আমিন বেগ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ভোটার সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং গণতন্ত্রের শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা সকল নতুন ও বিদ্যমান ভোটারদের জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে জাতীয় ভোটার দিবস উদ‍যাপিত

আপডেট সময় ০২:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫