ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

মাদারগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপিত

মাদারগঞ্জ : জাতীয় ভোটার দিবসে বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস ২ মার্চ রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

২ মার্চ বেলা ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ই্উএনও নাদির শাহ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান সুজন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

মাদারগঞ্জ : জাতীয় ভোটার দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও নাদির শাহ। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাঁতের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আশিকুর রহমান লেমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা গোলাম সরোয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপিত

আপডেট সময় ০৮:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫