ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ে বকশীগঞ্জ থানার ওসি

বকশীগঞ্জ : ওসি খন্দকার শাকের আহমেদ বাজার মনিটরিং করেন। সেই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

১ মার্চ শনিবার দুপুরে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, হোটেল, বিভিন্ন বিপণিবিতান-সহ নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন।

এসময় প্রত্যেক ব্যবসায়ীকে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। বিশেষ করে ভোজ্য তেল, ছোলা, মাংসের মূল্য অহেতুক বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন ওসি খন্দকার শাকের আহমেদ।

পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

বাজার মনিটরিংকালে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, রোজাদার ব্যক্তি যেন বাজারে এসে দ্রব্যমূল্য নিয়ে মন খারাপ না করেন সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটতে চান তাদের ছাড় দেওয়া হবে না।

পবিত্র রমজানে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ে বকশীগঞ্জ থানার ওসি

আপডেট সময় ০৮:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫