ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় দু’জন নিহত, আহত ৬

শেরপুর : দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। ২২ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর পৌর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিশু রনি (১২) ও গৌরব (২৫)। দু’জনের বাসা শেরপুর শহরেই। হতাহতরা সবাই শেরপুর শহরের নিউমার্কেটের কালার ডিজিটাল ল্যাব নামে একটি দোকানের মালিক এবং কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুরে যাচ্ছিল। পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই রনি নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া অবস্থা গুরুতর হওয়ায় শুভ ও মজনু নামের দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে শেরপুর সদর থানা পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, মাইক্রোবাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় দু’জন নিহত, আহত ৬

আপডেট সময় ০৮:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫