ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা

রাজধানী ঢাকার গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা। ছবি : সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজে অভাব দেখা দিলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। অভাব মানুষের স্বভাব নষ্ট করে। দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই।

২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যাকাত ইসলামের ফরজ বিধান। কিন্তু দীর্ঘদিন ব্রিটিশ শাসনের কারণে এদেশে যাকাত আদায়ে শৈথিল্য এসেছে। অনেকেই যাকাত আদায়ের বিষয়ে খুবই উদাসীন। এটাকে অনেকে ইচ্ছামাফিক হিসেবে বিবেচনা করে থাকে।

এরূপ পরিস্থিতিতে যাকাত আহরণ ও বিতরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সিজেডএমের উদ্যোগকে সাধুবাদ জানান উপদেষ্টা।

যাকাতের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় এক লাখ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। মানুষকে যাকাত আদায়ে উদ্বুদ্ধ করা সম্ভব হলে ১০ বছরের মধ্যে এদেশে ভিক্ষা করার মানুষ খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, ‘এতে সমাজ থেকে চুরি, ছিনতাই, সন্ত্রাস, চোরাচালান, মাদকপাচার প্রভৃতি অপরাধ হ্রাস পাবে। সমাজের চেহারাটাই পাল্টে যাবে। আমাদেরকে আইএমএফ কিংবা আইডিবি ঋণ লাগবে না। আমরা স্বচ্ছল হয়ে যাব। অভাবগ্রস্ত মানুষের ঘরে স্বচ্ছলতার আলো জ্বালাতে পারব।’

তিনি সামর্থ্যবান মুসলমানদেরকে যাকাত আদায়ের অনুরোধ জানান।

আলেম-ওলামাদেরকে জাতির সম্পদ হিসেবে অভিহিত করে ড. খালিদ বলেন, তারা ঐক্যবদ্ধ হলে সমাজের যেকোনো ধরনের পরিবর্তন ত্বরান্বিত করা সম্ভব। তারা সামাজিক শক্তির প্রতিভূ।

তিনি দেশের উন্নয়নে ওলামা-মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচকের বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মু. মোহাম্মদ ফরীদ উদ্দীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (ইত্তেহাদ) মহাসচিব মুফতি ওবায়দুল্লাহ হামজাহ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।

সেমিনারে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যাকাত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের।

পরে উপদেষ্টা বাংলামোটরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় সঞ্জীবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

এ সময় তিনি মানবিক সমাজ ও বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানান।

পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩২ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহণ করছেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১০:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫