ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

সংবিধান স্থগিত করে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা

২৯ জানুয়ারি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত

প্রায় দুই মাস আগে বাশার আল-আসাদকে হটানোর পর সিরিয়ার সংবিধান স্থগিত করে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন আহমেদ আল-শারা। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি জানিয়েছেন, শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। সিরিয়ায় সংবিধান নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি একটি অস্থায়ী আইন পরিষদের দায়িত্বে থাকবেন। তবে কতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

এ সময় আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি ভেঙে দেওয়া হয়েছে।

গত ৮ ডিসেম্বর শারার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে একটি বিদ্রোহী জোট আসাদকে ক্ষমতাচ্যুত করে। এতে তার পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটে।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

সংবিধান স্থগিত করে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা

আপডেট সময় ১০:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫