ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

শেরপুরে দুর্ধর্ষ চুরি, ৫৫টি মোবাইল ফোন সেটসহ ৭ চোর আটক

শেরপুর : ৫৫টি মোবাইল ফোন সেট আটক আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট রঘুনাথ বাজার এলাকায় কোরাইশী কমপ্লেক্সে মাহি টেলিকম নামের একটি মোবাইল ফোন সেটের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত দোকানটির গেটের তালা কেটে ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যাবার সময় রঘুনাথ বাজার থানার মোড়ে সদর থানার টহল পুলিশ আন্ত:জেলা চোরচক্রের সাতজনকে আটক করেছে।

আটক দুর্বৃত্তরা হলেন- শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান (২৫), লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর সামসউদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল (২৩), চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার মাইক ভাঙা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজু (৩৫), কুমিল্লা জেলার মোরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মো. হোসেন (৩২), একই উপজেলার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস (৩৫), ঢাকা জেলার লালবাগ শহীদ নগর এলাকার আবদুলের ছেলে রানা (৩০) ও একই জেলার লালবাগ এলাকার বাবুলের ছেলে মো. ফারুক (২৪)।

শেরপুর : চুরি করে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয় ৫৫টি মোবাইল ফোন সেট। ছবি : বাংলারচিঠিডটকম

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের নিউমার্কেটের রঘুনাথ বাজার অবস্থিত কোরাইশী কমপ্লেক্সের মোবাইল ফোন ব্যবাসায়ী মাহি টেলিকমের স্বত্বাধিকারী মো. কামারুজ্জামান মিন্টু তালুকদার ২৭ জানুয়ারি সোমবার রাতে তার দোকানের সার্টার তালাবদ্ধ করে বাসায় চলে যান। এদিকে ওই আন্তঃজেলা সংঘবদ্ধ চোরদলের সাত সদস্য ২৮ জানুয়ারি ভোর রাতে কোরাইশী কমপ্লেক্সের গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে ।

এরপর তারা ওই মাহি টেলিকম দোকানের সার্টারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তিনটি ট্রাভেল ব্যাগের মধ্যে ৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড নতুন মোবাইল ফোন সেট ভরে নিয়ে যাবার সময় জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় এলাকায় টহল পুলিশের কর্তব্যরত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইনাল হক সঙ্গীয় ফোর্সসহ ওই চোরদলকে দু’টি রড কাটারসহ হাতেনাতে আটক করে। একই সাথে তাদের কাছ থেকে তিনটি ব্যাগে ভরা এন্ড্রয়েড মোবাইল সেটগুলো উদ্ধার করা হয়।

এদিকে মাহি টেলিকমের স্বত্বাধিকারী মো. কামারুজ্জামান মিন্টু তালুকদার এ প্রতিবেদককে জানান, তার দোকানে চুরি হওয়া ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল সেটগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে দুর্ধর্ষ চুরি, ৫৫টি মোবাইল ফোন সেটসহ ৭ চোর আটক

আপডেট সময় ০৬:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫