ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

এপেক্স বাংলাদেশের ৪৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

এম মনিরুল ইসলাম ভূঁইয়া ও এম বেলাল হোসেন। ছবি: কোলাজ

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৪৮তম জাতীয় সম্মেলন ২৪-২৫ জানুয়ারি রাজধানী ঢাকার নিউ ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ক্রিয়েটিভ এপেক্স মীরপুর ক্লাবের আয়োজনে দু’দিনব্যাপী এ সম্মেলনে সারাদেশ থেকে ১৪৪টি ক্লাবের ডেলিগেটবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংগঠনের ২০২৫ ও ২০২৬ সালের জন্য নেতা নির্বাচিত করেন। এ বছর জাতীয় সভাপতি হিসাবে এপেক্সিয়ান এম মনিরুল ইসলাম ভূঁইয়া ও জাতীয় সহ-সভাপতি পদে এপেক্সিয়ান এম বেলাল হোসেন নির্বাচিত হন।

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ সেবা, সৌহার্দ্য, সুনাগরিক এই মটো নিয়ে সমাজের কম ভাগ্যবান মানুষের কল্যাণে বাংলাদেশে ১৪৪টি ক্লাবের মাধ্যমে বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং দরিদ্র পরিবারের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক সংগঠন এপেক্স বাংলাদেশ এর কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এ সংগঠন সমাজের কম ভাগ্যবান মানুষের কল্যাণে আন্তরিকতার সাথে ভবিষ্যতেও কাজ করে যাবে এটা আমার প্রত্যাশা।

জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ এনামুল হক মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন এপেক্স গ্লোবাল এর ভাইস চেয়ারম্যান এলজিপিএনপি এপেক্সিয়ান কাদের নেওয়াজ, এপেক্সি মালয়েশিয়ার আইপিএনপি এপেক্সিয়ান বিনকারোনানিধি, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হক, এলজিপিএনপি এপেক্সিয়ান প্রফেসর কুদরত-ই-খুদা, আইপিএনপি এপেক্সিয়ান মাহমুদুল হক সাবু, এলজিপিএনপি এপেক্সিয়ান নিজামউদ্দিন পিন্টু, এলজি এপেক্সিয়ান ডা. মো. মুজিবুর রহমান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

এপেক্স বাংলাদেশের ৪৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫