ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস

বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করলেন নিক পোথাস। মূলত পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পোথাস নিজেই।

সামাজিক যোগাযোগম ধ্যমে নিজের ভেরিফাইড পেইজে পোস্টের মাধ্যমে বাংলাদেশের কোচিং প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা দেন পোথাস।

পোথাস লিখেন, ‘অন্য সব ভালো কিছুর মত অবশ্যই এই অধ্যায়ের শেষ হতে হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সাথে দারুণ সময় কাটিয়েছি। এই পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস তৈরি করেছি এবং অসাধারণ স্মৃতি তৈরি করেছি।’

তিনি আরও লিখেন, ‘এবার পরিবারকে সময় দেয়ার পালা এবং দেখি ভবিষ্যতে কি আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য একটি সুন্দর বছর কামনা করছি। সবাই মিস করব।’

পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীসও। তিনি জানান, পারিবারিক কারণ উল্লেখ করেছেন পোথাস।

নাফীস বলেন, ‘চুক্তি ২০২৬ সাল পর্যন্ত ছিল, কিন্তু পারিবারিক কারণে পদত্যাগ করেছেন তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে তার পদত্যাগ কার্যকর হবে।’

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস

আপডেট সময় ০৯:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫