ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরের ছনকান্দায় ব্রহ্মপুত্র নদে ডুবে তিন স্কুলছাত্রের মৃত্যু

তিন শিক্ষার্থীর মরদেহ দেখতে গ্রামবাসীরা ব্রহ্মপুত্র নদের পাড়ে ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিনজন মামাত-ফুফাত ভাই মারা গেছে। তারা সবাই স্কুলছাত্র। ২৯ ডিসেম্বর রবিবার দুপুর ৩টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া তিন শিক্ষার্থী হল- জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মো. হামিদুর রহমানের ছেলে মো. আফিফ আহম্মেদ (১৫), এজাদ মিয়ার ছেলে রাহি মিয়া (১৫) ও রাজা মিয়ার ছেলে রৌশন (১৭)। তারা তিনজনই শিক্ষার্থী। তাদের মধ্যে আফিফ আহম্মেদ জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণি, রাহি মিয়া দশম শ্রেণির ও রৌশন ঢাকার প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

ওই তিন শিক্ষার্থীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রৌশন বছর শেষে স্কুল ছুটিতে ছনকান্দায় নানাবাড়িতে বেড়াতে আসে সম্প্রতি। ২৯ ডিসেম্বর রবিবার দুপুরের দিকে সে তার দুই মামাত ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদেরকে নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা ব্রহ্মপুত্র নদের পানিতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তাদের মধ্যে পাঁচজন পানিতে ডুবে নিখোঁজ হয়।

এ সময় অন্যদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। অনেক খোঁজাখুঁজি করেও বাকি তিনজনকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আফিফ, রাহি ও রৌশনের মরদেহ উদ্ধার করেন। একই বাড়ির তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় তাদের স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা অনুসন্ধান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হবে। এছাড়াও শোকাহত স্বজনদের সরকারি কোষাগার থেকে আর্থিক সহায়তাও করা হবে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরের ছনকান্দায় ব্রহ্মপুত্র নদে ডুবে তিন স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৮:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪