ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বক্তার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা উসমান গণি আজাদী। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মাওলানা উসমান গণি আজাদী (৪০) নামের এক ইসলামী বক্তার মৃত্যু হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার কুর্শাবাদাগৈড় মোড়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উসমান গণি আজাদী নকলা পৌরসভার গ্রীনরোডের দড়িপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে এবং দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি পৌরসভাধীন বাদাগৈড় তাকওয়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং পারফেক্ট পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা উসমান গণি মোটরসাইকেল যোগে ফুলপুরের মিচকিপাড়া এলাকায় এক ধর্মীয় সভায় ওয়াজ করার উদ্দেশ্যে বাড়ি (নকলা) থেকে যাওয়ার পথে শেরপুর থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার মুখী যাত্রীবাহী বাসের (শামীম এন্টারপ্রাইজের স্লিপ) চাকায় পিষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মাওলানা উসমান গণি আজাদীর মরদেহ বাসের নিচ থেকে উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, বাসটি পুলিশের হেফাজতে নেয়া সম্ভব হলেও, চালক কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বক্তার মৃত্যু

আপডেট সময় ০৫:০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪