ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি: বাংলারচিঠিডটকম

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার/ বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এ প্রতিপাদ্য সামনে রেখে ১৮ ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকাল ৯টায় ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবু জোহায়ের, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখ।

সভায় ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্র্যাক, বিদেশ গমনেচ্ছু ব্যক্তিবর্গ, প্রবাসী ব্যক্তিদের পরিবারের সদস্য, সাংবাদিক-সহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার শতাধিক প্রতিনিধি অংশ নেন।

শহরে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে ইসলামী ব্যাংক, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী একজন নারী ও একজন পুরুষকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া মৃত প্রবাসী ব্যক্তির বকেয়া বেতন প্রদান ও ২০ জন প্রবাসী ব্যক্তির সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে চাকরি মেলার আয়োজন করা হয়।

জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে চাকরি মেলা। ছবি: বাংলারচিঠিডটকম

উল্লেখ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গত ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর তারিখ পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে সেবা সপ্তাহ পালন করা হয়। এ কাজে সার্বিক সহায়তা করে জেলা প্রশাসন, টিটিসি ও এলায়েন্স ওভাসিজ নামে প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা, মাইকিং, লিফলেট বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভা সূত্র জানায়।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

আপডেট সময় ০৫:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪