ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

নকলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

উপজেলা প্রশাসনের আয়োজনে প্যারেড অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শেরপুরের নকলা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনার পরে সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

এরপর পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যদের অংশ গ্রহণে প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, উপহার ও খাবার বিতরণ করা হয়।

বিজয় দিবস উপলক্ষে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও বিভিন্ন এতিম খানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

নকলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট সময় ০২:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪