ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে শহরের দয়াময়ী এলাকায় সূর্যোদয়ের সাথে সাথে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

শহিদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: আসমাউল আসিফ

জেলা প্রশাসক হাছিনা বেগমের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. ফজলুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এদিকে বিজয় দিবস উপলক্ষে শহরের জিলা স্কুল মাঠে বিজয় মেলা, জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট সময় ০২:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪