ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে।

তিনি বলেন, একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

২৯ নভেম্বর শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময়কাণ্ডে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও মোনাজাত শেষে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদেরকে এ কথা বলেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টাদ্বয় আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। উপদেষ্টাদ্বয় এই পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হবে বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এ ফান্ড সংগ্রহের দায়িত্বে থাকবে মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ হোসেন বলেন, এ বিষয়টি আদালতে বিচারাধীন। সুতরাং এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সন্দেহজনক অনেককে ইতোমধ্যে ধরা হয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন।

সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ বিষয়কে কেন্দ্র করে উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে ও দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না।

শেষে ধর্ম উপদেষ্টা, পরিবারের সদস্যদের ভরণ-পোষণ, চিকিৎসা ও পড়ালেখার জন্য শহিদ সাইফুলের পিতার হাতে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে ১ কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ ১ লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো ১ লাখ টাকা তুলে দেন।

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৬:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪