ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

চিত্রনায়ক নায়ক রুবেল সড়ক দুর্ঘটনায় আহত

মাসুম পারভেজ রুবেল

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

১৬ নভেম্বর শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। তারপর শুধুই এগিয়ে গেছেন। সমানতালে অভিনয় করে গেছেন একের পর এক ছবিতে। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।সূত্র:ইত্তেফাক।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত

চিত্রনায়ক নায়ক রুবেল সড়ক দুর্ঘটনায় আহত

আপডেট সময় ০১:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪