ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়তে বাধ্য হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ভেনচুরা কাউন্টিতে এই দাবানলে ইতিমধ্যে পুড়ে গেছে প্রায় ২০ হাজার ৪৮৫ একর এলাকা এবং প্রাণ বাঁচাতে অন্তত ১৪ হাজার বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

‘মাউন্টেন ফায়ার’ নামে পরিচিত এই দাবানল ৬ নভেম্বর বুধবার সকালে শুরু হয় এবং প্রবল বাতাসের কারণে দ্রুত বিস্তৃত হয়।

ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, এই দাবানলে অন্তত ১৩২টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৮৮টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ১০ জন। এ পর্যন্ত প্রায় ৪০০টি বাড়ি খালি করা হয়েছে, তবে ২৫০টি পরিবার এখনো বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে।

এই দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন প্রায় ৭০ হাজার বাসিন্দার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, যাতে আরও বড় বিপর্যয় এড়ানো যায়।

বাতাসের গতি কমে আসার কারণে শুক্রবার পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের উৎস খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে ভেনচুরা কাউন্টির দমকল বাহিনী।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্যালিফোর্নিয়ায় দাবানলের প্রকোপ বেড়েই চলেছে। তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক আবহাওয়ার কারণে অল্প স্ফুলিঙ্গও ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নিচ্ছে, এবং সামনের দিনগুলোতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।সূত্র:ইত্তেফাক।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়তে বাধ্য হাজারো মানুষ

আপডেট সময় ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪