ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ

নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভা। ছবি: বাংলারচিঠিডটকম

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে ২৮ অক্টোবর সোমবার সকাল ১০টায় নকলা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিত্র, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, প্রকৌশলী ফকুরুদ্দিন, সহকারী কর আদায়কারী মো. মোশারফ হোসেন, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন।

মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু

নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

আপডেট সময় ০৩:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪