ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে চাচিকে ধর্ষণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৬ অক্টোবর শনিবার রাতে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী গৃহবধূ।

গত ১৯ অক্টোবর উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। আসামি জিয়ারুল হক একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে জিয়ারুল হক। দীর্ঘদিন ধরে দুই সন্তানের জননীকে প্রতিবেশী ভাতিজা জিয়ারুল হক বিভিন্ন প্রকার লোভলালসা দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় ওই নারী। এতে তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন জিয়ারুল। গত ১৯ অক্টোবর রাতে পারিবারিক কাজে প্রতিবেশী নজরুল ইসলাম মাস্টারের বাড়িতে যায় ওই নারী। বাড়ি ফেরার পথে একা পেয়ে জোর করে বাড়ির পাশে বাঁশঝাড়ের ঝোপে নিয়ে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার রাতে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী এক নারী মামলা দায়ের করেছেন। পরীক্ষা-নীরিক্ষার জন্য ওই নারীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সরিষাবাড়ীতে চাচিকে ধর্ষণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

আপডেট সময় ০৮:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪