ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

মেলান্দহে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

মাদকসহ গ্রেপ্তার শান্তাহার মিয়া ও তার ছেলে মমিনুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ২১ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া ব্যাপারিপাড়া (খুলু পাড়া) থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আদবাড়িয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে শান্তাহার মিয়া (৬০) ও শান্তাহার মিয়ার ছেলে মমিনুর রহমান (৩৫)।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাসুদুজ্জামানের দিকনির্দেশনায় ও পুলিশের উপ-পরিদর্শক সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়িয়া গ্রামের খুলুপাড়ায় অভিযান পরিচালনা করে শান্তাহার মিয়া ও তার ছেলে মমিনুর ইসলামকে নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাসুদুজ্জামান বলেন, গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

মেলান্দহে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪