ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

নকলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

নকলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এসময় অন্যান্য কর্মকর্তারা তার সাথে ছিলেন। ছবি: বাংলারচিঠিডটকম

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন বাজারে অভিযান পরিচালনা করেছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে পৌর বাজারে এই অভিযান পরিচালিত হয়।

এসময় পৌর সদর বাজার, কাঁচামাল মহাল, মাছ বাজার, চাউল বাজার, বিভিন্ন মুদি মনোহারী দোকান ও বেকারি মনিটরিং করা হয়।

মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। এসময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়াসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও দীপ জন মিত্র ব্যবসায়ীদের সাথে বাজার মূল্য নিয়ে আলোচনা করেন এবং দ্রব্যমূল্য যাতে সহনশীল থাকে সেজন্য ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

ইউএনও দীপ জন মিত্র বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সহনশীল রাখতে আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানের সময় মূল্য তালিকা দেখাতে না পারায় দুই দোকানিকে ৭০০ টাকা জরিমানা করা হয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নকলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

আপডেট সময় ০২:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪