ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো: আশরাফুর রহমান।

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মাদ আব্দুস সাত্তার, বাংলাদেশ ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইউনুস আহাম্মেদ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দুর্গাপূজাকে ঘিরে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সুশীল সমাজের ব্যক্তিবর্গকেও সহযোগিতা করতে হবে। মাদক, জুয়াসহ অপরাধ দমনে ও জেলার বিভিন্ন সমস্যা সমাধানকল্পে পুলিশকে ভূমিকা রাখতে হবে। জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আগামীর নতুন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সোহেল মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

আপডেট সময় ০৮:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪