ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। ছবি: আসমাউল আসিফ

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। ৫ অক্টোবর শনিবার দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ঝাওলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান, জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী আল ওয়াসিউ আফরা ইউসা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া কবির প্রমা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাশরুর হোসেন অনন্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর, ছাত্র-শিক্ষকের সুসম্পর্ক সমাজের জন্য কল্যাণকর। শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে এবং তাদের নিকট থেকে জীবন গড়ার দীক্ষা অর্জন করতে হবে। তবে কোন শিক্ষক যদি শিক্ষার্থীদের সাথে অন্যায় আচরণ করেন তার প্রতিক্রিয়াও শিক্ষকেরা ফিরে পাবেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানার আগ্রহের পরিধি অনেক ব্যাপক, তাই শিক্ষকদেরকেও অনলাইনসহ বহুমুখী উৎস হতে আরও জ্ঞান অর্জন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

আপডেট সময় ০৮:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪