ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকে ভূষিত হলেন মুনীরা বেগম

প্রধান শিক্ষক মুনীরা বেগম

জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকে ভূষিত হয়েছেন বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনীরা বেগম। ২৪ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসনের জাতীয় শিক্ষা পদক-২০২৪ প্রদান সংক্রান্ত কমিটির যাচাই-বাছাইয়ে মুনীরা বেগমকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়।

মানসম্মত পাঠদান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, ঝরেপড়া রোধে ভূমিকা রাখা, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডের বিবেচনায় মুনীরা বেগমকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননায় ভূষিত করা হয়।

মুনীরা বেগম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় খুশির আমেজ বিরাজ করছে তার কর্মস্থল গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

মুনীরা বেগম এর আগে ২০১৯ সালেও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এছাড়াও তিনি উপজেলা পর্যায়ে তিন বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং তার পরিচালিত বিদ্যালয়টি তিন বার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়।

এ ব্যাপারে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মুনীরা বেগম এ প্রতিবেদককে বলেন, আমি যখন কাজ করি তখন মনে প্রাণে কাজ করি। আমার নিজের সন্তানদের যেভাবে মানুষ করছি, সেভাবেই আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকেও মানুষ করার চেষ্টা করছি। যতদিন বেঁচে আছি শিশুদের মেধা বিকাশে কাজ করে যাবো।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকে ভূষিত হলেন মুনীরা বেগম

আপডেট সময় ১১:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪