ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

পাকিস্তানে শিয়া-সুন্নী দাঙ্গায় নিহত ৩৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান শিয়া-সুন্নীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। টানা ষষ্ঠ দিনের সংঘর্ষে দেড় শতাধিক লোক আহত হয়েছে। পেশোয়ার থেকে স্থানীয় এক কর্মকর্তা ২৭ সেপ্টেম্বর শুক্রবার এএফপি’কে এ কথা জানিয়েছেন।

আধা-শায়ত্বশাসিত খুররম জেলায় শিয়া-সুন্নীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে। গত কয়েক বছরের সংঘর্ষে কয়েকশ’ লোকের প্রাণহানি ঘটেছে।

চলতি বছরের জুলাইতে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের ৩৫ জন নিহত হয়ে। উত্তেজনা প্রশমনের চেষ্টায় প্রশাসন সম্প্রদায় গুলোর মুরব্বীদের সঙ্গে কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের পাশাপাশি মর্টারের গোলা নিক্ষেপ করায় সাম্প্রদায়িক সংঘর্ষে পরিণত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৩৭ জন নিহত ও অপর ১৫৩ জন আহত হয়েছে। প্রাদেশিক রাজধানী পেশোয়ারে নিযুক্ত আরেক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ২৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা সত্ত্বেও জেলার ১০টি এলাকায় ভারী অস্ত্রের যুদ্ধ অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে শিয়া-সুন্নী দাঙ্গায় নিহত ৩৭

আপডেট সময় ০৫:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪