ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

ভারতের মুম্বাইতে ঝড়-বৃষ্টিতে ৪ জনের মৃত্যু

ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই এবং এর আশপাশের এলাকায় ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে কমপক্ষে চারজনের প্রাণহানি হয়েছে। দুর্যোগের কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। কর্মকর্তা ও স্থানীয় প্রতিবেদন সূত্রে মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এ কথা জানায়।

স্থানীয় আবহাওয়া স্টেশনগুলোর তথ্য উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া’র খবরে বলা হয়, ২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর কিছু অংশে পাঁচ ঘণ্টাব্যপী ২৩০ মিলিমিটার পরিমাণ বৃষ্টি হয়েছে।

স্থানীয় টেলিভিশনগুলো বুধবার রাতে মুম্বাইয়ের বিভিন্ন অংশে আংশিকভাবে যানবাহন ডুবে যাওয়া ও হাঁটুপানির ভেতর দিয়ে যাত্রীদের অস্বস্তি নিয়ে পথচলার ছবি সম্প্রচার করে।

পৌরসভার এক কর্মকর্তা এএফপিকে জানান, আন্ধেরি উপশহরে ৪৫ বছর বয়সী এক নারী পানিতে ডুবে মারা গেছে। মুম্বাইয়ের প্রায় ৪০ কিলোমিটার দূরের কল্যাণ নগরীতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, খোপোলি জলপ্রপাতের কাছে অপর এক নারী ডুবে গেছে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং পৌর কর্তৃপক্ষ বাসিন্দাদের যথাসম্ভব বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। বুধবার রাতে পানির কারণে ‘সতর্ক গতিতে’ ট্রেন চলাচল করেছে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

ভারতের মুম্বাইতে ঝড়-বৃষ্টিতে ৪ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪