ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

আড়ংহাটিতে অপরিকল্পিত সেতুর দরপত্র বাতিলের দাবি এলাকাবাসীর

অপরিকল্পিত সেতুর দরপত্র বাতিলের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আসমাউল আসিফ

জামালপুর সদরের আড়ংহাটি ও বীর ঘোষেরপাড়া সংযোগস্থলে ঝিনাই নদে অপরিকল্পিত সেতু নির্মাণের দরপত্র বাতিল ও চার উপজেলার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার সকালে জামালপুর সদর উপজেলার চান্দের হাওড়া গ্রামে জামালপুর সদর, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, মেলান্দহ উপজেলার সচেতন জনগণের ব্যানারে স্থানীয়রা এই কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু, আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, হুমায়ুন আহমেদ, মোখলেছুর রহমান, ব্যবসায়ী আব্দুল গফুর, কৃষক মুসলিম উদ্দিন, শিক্ষার্থী মুরাদ হাসান, সাব্বির উল্লাহ, মাহমুদা, ইশিতা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এলজিইডি অপরিকল্পিতভাবে জামালপুর সদরের আড়ংহাটি ও বীর ঘোষেরপাড়া এলাকার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ঝিনাই নদের উপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। বেশি জনগোষ্ঠীর স্বার্থ বাদ দিয়ে শুধুমাত্র একটি এলাকার স্বার্থে ওই সেতু দরপত্র বাতিল করে অপরিকল্পিত সেতু নির্মাণ না করে সদর উপজেলার চান্দের হাওড়া ও গগনপুরের মধ্যে সেতু নির্মাণের দাবি জানান বক্তারা।

এতে করে জামালপুর সদর, সরিষাবাড়ী, মেলান্দহ ও মাদারগঞ্জ এই চার উপজেলার মধ্যে সংযোগ স্থাপিত হবে। এই চার উপজেলার চান্দের হাওড়া, মল্লিকপুর, আড়ংহাটি, গগনপুর, চর হরিপুর, গাবতলী, হরিপুর, ঘোষেরপাড়া, ছবিলাপুর, মুকুন্দবাড়ী, কাহেতপাড়া, চর ভাটিয়ানি, আমতলি, জামতলিসহ আশেপাশের অন্যান্য এলাকার দেড় লক্ষাধিক মানুষ উপকৃত হবে পাশাপাশি এসব এলাকার সাথে উপজেলার দূরত্ব কমে আসবে বলে জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আড়ংহাটিতে অপরিকল্পিত সেতুর দরপত্র বাতিলের দাবি এলাকাবাসীর

আপডেট সময় ১০:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪