ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ফের ট্রাম্পের ওপর হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক:

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৫ সেপ্টেম্বর রবিবার ফ্লোরিডায় তার গল্ফ মাঠে গল্ফ খেলার সময় অজ্ঞাত বন্দুধারীর হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এদিকে এফবিআই বলেছে, আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি নিরাপদ এবং অক্ষত আছেন।

গোয়েন্দা সংস্থার এজেন্টরা জানিয়েছেন, ট্রাম্পের গল্ফ কোর্স থেকে কয়েকশ’ গজ দূরে ঝোপের মধ্যে থেকে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এই সময় গোয়েন্দা সংস্থার এক বা একাধিক সদস্য ‘বন্দুকধারীর ওপর গুলি বর্ষণ করে’।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে একটি একে-৪৭ স্টাইলের অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য জিনিসপত্র রেখে কালো রংয়ের একটি গাড়িতে করে পালিয়ে যায়। কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে গুলি করার মাত্র দুই মাস পর তার ওপর ফের হামলা হলো। ঐ সময় তার ডান কানে সামান্য আঘাত লেগেছিল।

আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আগে মাত্র সাত সপ্তাহের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

এদিকে পাম বীচ কাউন্টির শেরিফ রিক ব্রাডশ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সন্দেহভাজন এক ব্যক্তিকে
আটক করেছি।’

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চিয়াং এক বিবৃতিতে বলেছেন, ‘বন্দুকধারীর হামলার পর ট্রাম্প নিরাপদে আছেন।’ এদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস তার রাজনৈতিক প্রতিদ্বন্ধী শঙ্কামুক্ত থাকায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

ট্রাম্প নিজেই তার ওয়েবসাইটে এক বাণীতে বলেছেন, ‘ভয় নেই! আমি নিরাপদে এবং ভালো আছি, কেউ আহত হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ!’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ফের ট্রাম্পের ওপর হামলা

আপডেট সময় ০৭:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪